এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

শ্বেত বামন কি

 শ্বেত বামন (ইংরেজি ভাষায়: White dwarf) এক ধরনের ছোট তারা যা মূলত ইলেকট্রন-অপজাত পদার্থ দিয়ে গঠিত। একারণে একে অপজাত বামন-ও বলা হয়। এদের ভর সূর্যের সাথে তুলনীয় হলেও আকার তুলনীয় পৃথিবীর সাথে, অর্থাৎ এদের ঘনত্ব অনেক বেশি। উজ্জ্বলতা খুব কম যা তাদের জমিয়ে রাখা তাপ শক্তি থেকে উৎপন্ন হয়।[১] ২০০৯ সালের জানুয়ারিতে রিসার্চ কনসোর্টিয়াম অন নেয়ারবাই স্টারস-এর সদস্যরা সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত ১০০টি তারা জগতে ৮টি শ্বেত বামন খুঁজে পান।[২] এই তারাগুলোর অস্বাভাবিক ক্ষীয়মানতা প্রথম লক্ষ্য করেছিলেন হেনরি নরিস রাসেল, এডওয়ার্ড চার্লস পিকারিং এবং উইলিয়ামিনা ফ্লেমিং, ১৯১০ সালে।[৩], পৃ. ১ ১৯২২ সালে ইংরেজি white dwarf নামটি চয়ন করেছিলেন ডেনীয়-মার্কিন জ্যোতির্বিজ্ঞানী Willem Jacob Luyten।[৪]

সিরিয়াস এ এবং সিরিয়াস বি এর ছবি, হাবল স্পেস টেলিস্কোপ থেকে তোলা। লুব্ধক বি শ্বেত বামন হওয়ায় লুব্ধক এ-এর নিচের দিকে বাম কোণায় ক্ষীণভাবে দেখা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূর্যের গঠন

  পর্যবেক্ষণলব্ধ উপাত্ত পৃথিবী  থেকে গড় দূরত্ব ১৪৯.৬ × ১০ ৬   কিমি  (৯২.৯৫ × ১০ ৬   মা ) ( আলোর গতিতে  ৮.৩১ মিনিট) দৃশ্যমান ঔজ্জ্বল্য  (ভি)...